চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৫০ হাজার টাকা ঘুষ দাবি : ঘুষ ছাড়া ফাইল সই করেন না পাটগ্রামের হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম

৫০ হাজার টাকা ঘুষ দাবি : ঘুষ ছাড়া ফাইল সই করেন না পাটগ্রামের হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:০৪ পিএম, ২০২৩-০৫-২০

৫০ হাজার টাকা ঘুষ দাবি : ঘুষ ছাড়া ফাইল সই করেন না পাটগ্রামের হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম

এফ আই রানা পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধিঃ-  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নিয়ে একাধিক সেবা প্রত্যাশীকে হয়রানির অভিযোগ উঠেছে। এর আগে উপজেলার শতাধিক প্রাথমিক শিক্ষক এ কর্মকর্তাকে একই ঘটনায় একঘন্টা অবরুদ্ধ করে রাখেন। জেলা, উপজেলা জুড়ে এ কর্মকর্তার ঘুষ নেওয়া এবং সেবাগ্রহীতাদেরকে হয়রানির একাধিক ঘটনা প্রকাশ্যে আসলেও সংশ্লিষ্ট অধিদপ্তর তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বেপরোয়া হয়ে উঠেছেন তিনি (সিরাজুল ইসলাম) বলে ভুক্তভোগীদের দাবি।   জানা গেছে, পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) তৃতীয় শ্রেণির কর্মচারী আবুল কালাম আজাদ ১৯৯৩ সালের ডিসেম্বর সরকারি চাকুরিতে যোগদেন। এ পদে নিয়োগপ্রাপ্ত কনিষ্ঠ কর্মচারীদের বেতন পূর্বে যোগ দেওয়া কর্মচারীদের বেতনের চেয়ে বেশি হওয়ায় ২০০৫ সালে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বেতন সমতাকরণে জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন পুনঃনির্ধারণের তথ্য বিবরণী হালনাগাদ করতে আদেশ দেন। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরের মাধ্যমে আইবাস প্লাস ও পে ফিক্সেশন অনলাইনে বেতন নির্ধারণী তথ্য হাল নাগাদ করতে কাগজপত্র ২০১৯ সালের জুলাই মাসে জমা দেন আবুল কালাম আজাদ।    আজাদ অভিযোগ করে বলেন, ‘বেতন পুনঃনির্ধারণে হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বলেন, অনুমোদন নিতে উপরের কর্মকর্তাদেরকে টাকা দিতে হবে। না হলে কাজ হবে না। ৩৫ হাজার টাকা দেই তাঁকে। হচ্ছে -হবে বলে ৯ মাস ঘুরানোর পর সমতাকরণ বেতন হবে না বলে জানান। তখন তিনি ২৫ হাজার টাকা ফেরত দেন। তাঁর পরামর্শে ২০২২ সালের অক্টোবরে নাটোর জেলার লালপুর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একই পদের কর্মচারীদের বেতন পুনঃনির্ধারণী অনুমোদনের কাগজপত্রের কপি সংগ্রহ করে হিসাবরক্ষণ কর্মকর্তাকে দেই। তখন তিনি কাজ করে দিতে পারবো বলে, আগের ১০ হাজার টাকা বাদ দিয়ে নতুন করে ৩০ হাজার টাকা চায়। আমি কয়েকজনকে স্বাক্ষী রেখে টাকা দেই। উনি টাকা নিয়ে আবারও হয়রানি করতে থাকেন। গত বুধবার (১৮ মে) দুপুরে ওই কর্মকর্তার কার্যালয়ে গেলে তিনি আমার সাথে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন। শারিরীক প্রতিবন্ধী আজাদ বলেন- আমি এ ঘটনার বিচার চাই।’  পাটগ্রাম উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্লিজ আমাকে বিরক্ত করবেন না।’   পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, ‘হিসাবরক্ষণ কর্মকর্তা কয়েকদিনের মধ্যে কাজ করে দিতে চেয়েছেন। না পারলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানাবেন। ঘুষ নেওয়া ও অভিযোগের ব্যাপারে শুনেছি, খতিয়ে দেখা হচ্ছে।’   গত ২০২১ সালের ০৪ মে ঘুষ দাবি করায় হিসাবরক্ষণ কর্মকর্তাকে উপজেলার শতাধিক প্রাথমিক শিক্ষক ক্ষুব্ধ হয়ে ঘন্টাব্যাপী তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর